• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১৪ মার্চ ২০২৬, ০০:১০
অ+
অ-
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের মধ্যে সংর্ঘষে আহত কৃষক দল নেতা তরু মিয়া মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। নিহত তরু মিয়া গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাধবপুর গ্রামে শুক্রবার জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তরু মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘ওই এলাকায় পুনরায় সংর্ঘষ এড়াতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী জানান, মাধবপুর গ্রামে জামায়াতের হামলায় আহত গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবাংলাদেশ সেনাবাহিনীর‌্যাবনিহতসংঘর্ষবিএনপিজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন