• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
১৪ মার্চ ২০২৬, ০৩:২৪
অ+
অ-
সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদে আসনের সংখ্যার দিক থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর পরেই অবস্থান করছে এনসিপি। দলটি ছয়জন প্রতিনিধি সংসদে পাঠাতে পেরেছে এবং তারা জনগণের আকাঙ্ক্ষা ও অভ্যুত্থানের চেতনাকে প্রতিনিধিত্ব করবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে এনসিপির পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সংসদের প্রথম অধিবেশনেই “ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ অংশীদার” হিসেবে উল্লেখ করা একটি পক্ষ সংসদকে কলুষিত করার চেষ্টা করেছে। তবে বিরোধী ঐক্যজোট ও এনসিপির সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজপথে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, সংসদেও একইভাবে প্রতিবাদ করেছেন।

পঞ্চগড়ের রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, যেকোনো দলের মানুষ নিজেদের রাজনীতি করতে পারবেন এবং এনসিপি কখনোই তাতে বাধা দেবে না। তবে গণতান্ত্রিক চর্চায় কেউ যদি অন্য কোনো দল বা নেতাকর্মীর পথে বাধা হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে প্রতিবাদ করা হবে।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, শুধু একটি দল করা, একটি প্রতীকে ভোট দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার কারণে যদি কারও ওপর আক্রমণ, হুমকি বা বাধা আসে, আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত করব।

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব ফেলে তাদের গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ভোট রক্ষার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, কোনো কেন্দ্রে যদি আমাদের ১০ জন ভোটারও থাকে, সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোথাও যদি একশ জনের মধ্যে ৯০ জন আমাদের ভোটার থাকে, সেই ৯০টি ভোটও রক্ষা করতে হবে।

সারজিস আলম আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লড়াইয়ে রাজপথ থেকে নেতৃত্ব দিতে পারলে ভবিষ্যতের বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পঞ্চগড়ের মানুষ যেই দলেরই হোন না কেন, ভালো কাজের ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা হবে। তবে চাঁদাবাজি, সন্ত্রাস বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলে এনসিপি প্রতিবাদ করবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হবে এবং সেখান থেকে ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে।

সারজিস আলম বলেন, শুধু ভালো চাইলে হবে না, ভালো মানুষকে সামনে আনতে হবে। আপনারা এগিয়ে না এলে পরিবর্তন আসবে না।

নুর হাসান/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অসহযোগ আন্দোলনসংসদ নির্বাচননির্বাচনজাতীয় নাগরিক পার্টিসারজিস আলম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে

জামায়াত আমিরসবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে