• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
১৪ মার্চ ২০২৬, ২২:২২
অ+
অ-
বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’- এই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমেদ হানজালা। শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলার শিবচরের বাহাদুরপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

আগের দেওয়া বক্তব্যের ব্যাখা করে সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেন , আমার গতকালকের বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। এটি ‘স্লিপ অব টাং’৷  আমার মনে ছিল একটা, মুখ দিয়ে বের হয়েছে অন্যটা। পুরো বক্তব্যটির  কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন। দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। 

তিনি বলেন, আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার, অপকর্ম করবে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবে না। প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সাথে আমার মিল রয়েছে। আমিও আধিপত্য শোষণ জুলুমমুক্ত রাজনীতি চাই। 

বিজ্ঞাপন

সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, আমি নির্বাচিত হওয়ার পর শিবচরে কোনো ধরনের সংঘাত সংর্ঘষ হতে দেইনি। বিএনপিসহ সকল দলের সাথে আমাদের দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে। আমি নির্বাচনের আগে পরে কোনো দলকে নিয়ে কোনো ধরনের বিরুপ মন্তব্য করিনি। আর যারা অবৈধ বালুর ব্যবসা করে, পরিবহনে চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, তাদের বিরুদ্ধে  আমারস্পষ্ট অবস্থান। যা মাননীয়  প্রধানমন্ত্রীরও একই অবস্থান। 

এ সময় তিনি পারিবারিক ঐতিহ্য হিসেবে হাজী শরীয়ত উল্লাহর ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে আমার ও নাহিদ ইসলামের বিরুদ্ধে ২টি রিট হয়েছে। সেখানে আমার ফলাফলকে কারচুপি উল্লেখ করা হয়েছে। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। সারাদেশে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে অল্প ভোটে প্রতিযোগিতা হয়েছে এ আসনে। সেখানে কারচুপি কথাটায় খারাপ লেগেছে। যাই হোক একসাথে কাজ করে আমরা শিবচরকে এগিয়ে নিয়ে যাব সামনে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

বিজ্ঞাপন

সেই বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমার উদ্দেশ্যে বলেছেন- বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না।  আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবো বাংলাদেশের পার্লামেন্টে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি- এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না।’

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিডিও ভাইরালবিএনপিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা