• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
১৫ মার্চ ২০২৬, ০৪:১৩
অ+
অ-
ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা কুখ্যাত চোর নুরনবী ইসলামকে (৪০) এবার মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

বিজ্ঞাপন

শনিবার (১৩ মার্চ) দুপুরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আজ দুপুরে তাকে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা।  

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলেন। তার নেতৃত্বে একটি চুরির চক্র গড়ে উঠে। থানায় নতুন ওসি যোগদান করার পরে অপরাধীদের আত্মসমর্পণের ঘোষণা দেয়। পরে সেখানে নুরনবী এসে আর কখনও চুরি করবেন না জানিয়ে ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন। আজ দুপুরের দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হিরোইন এবং ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবক থানায় এসে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিল, তাকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চুরি করবেন না মর্মে মুচলেকা দিয়েছিল, তবে মাদকবিক্রি করবে না মুচলেকা দেয়নি। গ্রেপ্তারকৃত নুরনবীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধমাদকগ্রেফতারপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার