• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

চিলমারীতে ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
১৫ মার্চ ২০২৬, ১২:৫৫
অ+
অ-
চিলমারীতে ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে একজন নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রক্ষ্মপুত্র নদের ঘাটে থাকা ১২টি নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৫০)। নিখোঁজ রয়েছেন এছাহকের ছেলে ফরিদ উদ্দিন (৪৫)।  ফরিদ উদ্দিনকে খুঁজতে ব্রহ্মপুত্র নদে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া নৌকা ঘাটে নৌকা বাঁধতে যান। এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির মধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। ঝড়ের তীব্রতায় ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে যায় এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়। এ রির্পোট লেখা পর্যন্ত রোববার দুপুর পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে মৃত মিন্টু মিয়াকে জানাজা শেষে রোববার সকাল ৯টায় চিলমারী ইউনিয়নের ঢুষমারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চিলমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ের সময় ঘাটে থাকা নৌকাগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজ চলছে। আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি। এছাড়া ১২টি নৌকা ভেঙে গেছে।

বিজ্ঞাপন

মমিনুল ইসলাম বাবু /আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

চালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় ছেলেসহ পরিদর্শক আহতচালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা