• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিময়মনসিংহ
১৫ মার্চ ২০২৬, ১৪:২৫
অ+
অ-
আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহেল রানা (৩৪)।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝায়াইল এলাকার তোরাব আলীর ছেলে।

রোববার দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দীপু হত্যা মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার রাত প্রায় ৮টার দিকে জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় মারধরে অংশ নেন। তিনি কারখানার কর্মীদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি উসকে দেন এবং মরদেহের ওপর নির্যাতন চালাতে উপস্থিত জনতাকে উৎসাহিত করেন বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

আটক চালককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় ছেলেসহ পরিদর্শক আহতআটক চালককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা