• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
১৫ মার্চ ২০২৬, ১৯:৪০
অ+
অ-
নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে পরকীয়া নিয়ে বিরোধের জেরে কৃষক মোবারক হোসেন (৪০) হত্যা মামলায় এক নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
‎রোববার (১৫ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 
‎
‎দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বড়াইগ্রাম উপজেলার ইকোরি গ্রামের আব্দুল বারির ছেলে আসাদুল ইসলাম (৩৫), গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের ইয়ারুল প্রামানিকের ছেলে রশিদ প্রামানিক (৪২), একই এলাকার কাঁচুর খাঁর স্ত্রী আরিফা খাতুন (৩০) এবং জিয়াউর রহমানের ছেলে জিহাদ আলী (৩৪)।
‎
‎মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জুন বিকেলে বড়াইগ্রাম উপজেলার ইকোরি গ্রামের বেড়ী বিল এলাকার একটি পাটক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় কৃষক মোবারক হোসেনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
‎
‎এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসাদুল ইসলাম, রশিদ প্রামানিক, আরিফা খাতুন ও জিহাদ আলীকে আটক করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, পরকীয়া নিয়ে বিরোধের জেরে তারা মোবারক হোসেনকে শ্বাসরোধে হত্যা করেছেন।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রুহুল আমীন তালুকদার টগর জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎আশিকুর রহমান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারহত্যামামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার