• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
১৫ মার্চ ২০২৬, ২৩:২০
অ+
অ-
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির শিকার, সেই চোরকে ধরল র‌্যাব

পঞ্চগড়ের বোদায় ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের কবলে পড়েন হাবিবুর রহমান (৫০) নামে এক ভুক্তভোগী। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চোরকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারি র‍্যাব ১৩ কার্যালয়ে মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোম্বারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত যুবক পঞ্চগড়ের বোদার চিটাগুড়ি এলাকার হেমায়েত আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ভুক্তভোগী পরিবারকে নিয়ে বাজারে ঈদের কেনাকাটা করতে যায়। এসময়ে তারা কাপড় দেখছিলেন হঠাৎ করে আনোয়ার হোসেন পিছন থেকে এসে তার পকেটে থাকা ১৩ হাজার টাকা চুরি করে। পরে ভুক্তভোগী পকেট থেকে টাকা বের করতে গিয়ে দেখেন টাকা চুরি হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এতে চোরকে দেখা যায় চোর পিছন থেকে পকেটে হাত দিয়ে টাকা বের করে নিচ্ছেন। পরে সেখানে উপস্থিত ভুক্তভোগীর মেয়ে মাথায় হাত দিয়ে চলে যায়। পরে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করেন এবং ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

শাহজাহান ইসলাম লেলিন/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

ঈদের ছুটিতে গ্রামে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

ঈদের ছুটিতে গ্রামে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর