সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পরে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) রাত সোয়া ১২ টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ঝড়ো বাতাসের কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় অপেক্ষামান যানবাহনগুলোকে সিরিয়াল অনুয়ায়ী পারাপার শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাত সাড়ে ১২ টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার এডিজিএম মোঃ সালাম হোসেন এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ সালাম হোসেন জানান, পদ্মা নদীতে প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। পরে নদী অববাহিকায় ঝড়ো বাতাস কেটে যাওয়ায় পুনরায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ টি ছোট বড় ফেরির মধ্যে ১১ টি ফেরি যানবাহন পারাপার চলাচল করছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/এমটিআই