• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরিশাল
১৬ মার্চ ২০২৬, ০৭:২৫
অ+
অ-
শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুইজন নার্সকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বরখাস্ত হওয়া নার্সরা হলেন হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের আবাসিক সার্জন ডা. আল মামুন খান। এ ছাড়া, কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ শাহানাজ পারভীনকে।

এর আগে, রোববার সকালে হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন হেলেনা বেগম (৪৮) ও শেফালি বেগম (৭০) নামের দুই রোগীকে ভুল ইনজেকশন প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। ইনজেকশন দেওয়ার পাঁচ মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালে শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা