• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
১৬ মার্চ ২০২৬, ১৪:৫৩
অ+
অ-
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে জানানো হয়েছে, বন্ধের সময় কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এ ছাড়া, ছুটিতে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মো. আশিক আলী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনামসজিদ স্থলবন্দরআমদানি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

Google News
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক