মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা–মেয়েকে সাজা দেওয়া সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৬ মার্চ ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে পেকুয়ায় মা–মেয়েকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং পরদিন তারা বেকসুর খালাস পান।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ