• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৬ মার্চ ২০২৬, ২২:৫৭
অ+
অ-
খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা জানি অনেক খাল দখলে আছে, ইতোমধ্যে সেগুলোর দ্রুত সীমানা নির্ধারণের জন্য প্রশাসনকে বলা হয়েছে। সীমানা নির্ধারণ হয়ে গেলে কোনো সমস্যা হবে না। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় দাদনার খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জরুরি ভিত্তিতে কয়েকটি খাল ও নদীর সীমানা নির্ধারণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছি। সীমানা নির্ধারণ পরবর্তীতে যদি দখলে থাকে তখন কথা হবে উদ্ধার কার্যক্রমের। তবে আমি মনে করি কোনো ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হবে না, স্থানীয় মুরব্বিদের সঙ্গে বসে কথা বলে আমরা সীমানা পর্যন্ত মুক্ত করে খালগুলো পরিষ্কার করে নেব। খাল খনন কার্যক্রম বা মৃত এই খাল পুনরুজ্জীবিত করার কাজে কোথাও যেন কোন বাধার সৃষ্টি না হয় সেই বিষয়েও দায়িত্ব নিয়ে কথা বলছি। এতে আমাদের নেতাকর্মীরা সহযোগিতা করবে। আমরা সকলে মিলে এ কাজটি করব। 

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন ও পুনঃখননের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন ও পুনঃখননের কোনো বিকল্প নেই। দেশের কৃষি উৎপাদন সুবিধা বাড়ানো, জলাবদ্ধতা কমানো ও সেচ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে এ খালগুলো জড়িত। এজন্য আশা করব প্রশাসনের কাজের পাশাপাশি এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা সাহায্য-সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি আমাদের দীর্ঘ মেয়াদি কাজের একটি অংশ। খনন কার্যক্রমের মাধ্যমে যদি খালগুলো নদীর সঙ্গে সংযোগ করে দিতে পারি তখন জলাবদ্ধতাও কমে যাবে। সরকারের পাঁচটি দপ্তর এ খাল খনন কার্যক্রম পরিচালনা করছে। 

এ সময় ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরনবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্ল্যাহ, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

তারেক চৌধুরী/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজলবায়ু মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ