• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
১৭ মার্চ ২০২৬, ০৮:৩০
অ+
অ-
কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ‍্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ‍্যে বেশিরভাগই নারী শ্রমিক।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শ্রমিকরা জানান, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন তাদের ইফতারের খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো আজও ইফতারের জন‍্য তাদের খাবার দেওয়া হয়। ইফতার করার কিছুক্ষণ পর থেকে কারো কারো বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা বলেন, বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা- বুক জ্বালা পোড়াসহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা হাসপাতালে এসেছিলেন। ইফতারের ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়েছেন বলে জানা গেছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিং থেকে তারা অসুস্থ হতে পারেন। যেহেতু তেলজাতীয় খাবার খেয়েছে তাতে অ‍্যাসিডিটিও হতে পারে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, শ্রমিকদের কারখানা থেকে ইফতারের জন‍্য খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মত তারা আজও কারখানায় ইফতার খেয়েছেন। পরে তাদের গলা- বুক জ্বালাপোড়া বমি বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। অসুস্থরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। পুলিশ ওই প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাকিব হাসনাত/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

একদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন

ঈদ উপলক্ষে আপন নীড়ে ছুটছেন মানুষএকদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন