• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরিচ্ছন্নতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১৭ মার্চ ২০২৬, ১৭:৩৬
অ+
অ-
ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরিচ্ছন্নতা কর্মীরা

‘বহুত মেয়র আসলো গেল, কিন্তু কোনো সরকার আমাদেরকে ঈদ উৎসব ভাতা দেয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার মুসলমানদের ঈদে আমাদের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের ভাতা প্রদান করছেন। আমরা বহুত আনন্দিত। মুসলমানদের সাথে আমরাও ঈদের আনন্দ করব। তারেক রহমান স্যারকে বহুত ধন্যবাদ। ভগবান আমাদের প্রধানমন্ত্রীকে যুগ যুগ বাঁচায়ে রাখুক।’—এভাবেই কথাগুলো বলছিলেন রংপুর সিটি করপোরেশনের পরিছন্নতাকর্মী সজিত কুমার। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এতে ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন।

ঈদের আগে উৎসব ভাতা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পরিচ্ছন্নতা কর্মীরা। হরিজন সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষের পাশাপাশি মুসলমান পরিছন্নতা কর্মীরাও এই উৎসব ভাতা পেয়েছেন।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো সরকারের দেয়া ঈদ উপহারের নগদ পেয়ে উদ্বেলিত কন্ঠে দিপালী ডোমিন বলেন, আমরা গরিব মানুষ। ঝাড়ুদারের কাজ করি। পূজাছাড়া কখনো উৎসব ভাতা পাইনি। এবার প্রথমবারের মতো বিএনপি সরকার আমাদের ঈদ উৎসব ভাতা দিলো। এটা অনেক আনন্দের খুশির। ৫০০০ টাকা দিয়ে ঈদের দিন মুরগি-পোলাও খাবো। ঈদের দিনে আমরাও মজা করবো। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।

এদিকে, উৎসব ভাতা বিতরণ অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিখিলেন্দ্র গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদের ঋণ মওকুফ করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের বেতন দিয়েছেন। আজ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হলো। প্রধানমন্ত্রী দেশের সব মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাই দেশের সব স্তরের নাগরিকদের দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি থেকে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দল-মতের উর্ধ্বে থেকে আমি রংপুর সিটি কর্পোরেশনের সব নাগরিকদের সেবা নিশ্চিত করবো। আমি মনে করি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেবে বলে প্রত্যাশা করছি।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মৌলভীবাজারে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম

বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪