• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ১৯:২৭
অ+
অ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১ এর উদ্যোগে যৌথভাবে মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। 

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ তৈরি হলে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মেহেদী হাসান সৈকত/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি

সাভারে সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ, নেই ভোগান্তি

ডিজিটালের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড

ডিজিটালের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড