• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১৭ মার্চ ২০২৬, ২০:০৯
অ+
অ-
টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসার সময় নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহ থানায় নিয়ে এসে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুল ইসলাম/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী