• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিখুলনা
১৭ মার্চ ২০২৬, ২০:২৬
অ+
অ-
সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খুলনা জেলার কয়রা থানা এলাকার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত ৭ মার্চ ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন করছিল। পরবর্তীতে মো. কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোহাম্মদ মিলন/এসএইচএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

‘আমার ইউনিয়নে কত কেজি চাল দেবো, সেটা আমার ব্যাপার’

জেলেপ্রতি ৬-১০ কেজি করে চাল কম‘আমার ইউনিয়নে কত কেজি চাল দেবো, সেটা আমার ব্যাপার’

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া ধরা শুরু