• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
১৭ মার্চ ২০২৬, ২০:৫২
অ+
অ-
সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞাপন

নিহত শামিমা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে শামিমাকে তার শ্বশুর বাড়ি শহরের গোলাহাট এলাকা থেকে অসুস্থ অবস্থায় সোহাগের ভাবি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দিলে সেখানে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আরও বলেন, শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পুলিশ রয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, প্রয়োজনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার