• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জামালপুর

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজামালপুর
১৭ মার্চ ২০২৬, ২১:১৯
অ+
অ-
মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধ’র বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অভিযুক্ত আব্দুল গফফারকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত আব্দুল গফফার (৬০) মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা। গত রোববার (১৫ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটিকে দিকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধা।

অভিযোগে উল্লেখ করা হয়, অসহায় জীবিকা নির্বাহ করে আসছিলেন ওই বৃদ্ধা। সহযোগিতার জন্য ওই এলাকায় গেলে গফফার তাকে বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান বৃদ্ধা। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় মেলান্দহ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর