• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
১৭ মার্চ ২০২৬, ২১:৩৪
অ+
অ-
জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

মাদারীপুরের শিবচরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী মুসল্লিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে শিবচর পৌর সুপার মার্কেট মসজিদ কমিটি। পুরো রমজান মাসজুড়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায়কারী ৪০ জন মুসল্লিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার (২৬ রমজান) দিবাগত রাতে ২৭তম তারাবিতে পবিত্র কুরআন খতম সম্পন্ন উপলক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। লাইলাতুল কদরের সম্ভাব্য এই মহিমান্বিত রাতে কুরআন খতম শেষে দোয়া ও মোনাজাতের পর মুসল্লিদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মসজিদ কমিটির সভাপতি মো. শাকিল খান, সাধারণ সম্পাদক মো. বাবুল মুন্সি, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাহিয়ান শরিফ, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাহফুজ এবং মুয়াজ্জিন হাফেজ শাহ জালাল প্রমুখ।

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নামাজঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ