• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
১৭ মার্চ ২০২৬, ২২:৪৮
অ+
অ-
চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে শাহজালাল রতন (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহজালাল রতন কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে কুমিল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন রতন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে ভুলে একটি ব্যাগ ট্রেনে রেখেই নেমে পড়েন। পরে সে ব্যাগটির জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে আসেন। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তাতেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

ওসি জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরিফ আজগর/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুট্রেন দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩