• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১৭ মার্চ ২০২৬, ২২:৫৭
অ+
অ-
নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান বলেন, তার চাচা ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে যান। তার পর থেকে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের বাগ্‌বিতণ্ডা হয়েছে। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরিফুল ইসলাম/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারযুবদলনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু