• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

রাতেও সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, নেই যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ২৩:৫১
অ+
অ-
রাতেও সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, নেই যানজট

ঈদুল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ মহাসড়কে এখনো স্বাভাবিক রয়েছে যান চলাচল। মঙ্গলবার (১৭ মার্চ) রাত পর্যন্ত মহাসড়কের কোথাও উল্লেখযোগ্য যানজটের দেখা মেলেনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১ টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা দেছে। দিনভর যানবাহনের চাপ থাকলেও রাতেও কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি।

সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় রাত হওয়ার সাথে সাথে যানবাহনের চাপ থাকলেও তা স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা পুলিশ যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বেড়েই চলেছে। তবে সিরাজগঞ্জের মহাসড়কে কোথাও যানজট নেই।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই সিরাজগঞ্জ মহাসড়ক ও যমুনা সেতুর পশ্চিম অংশ। বিকল্প পথ না থাকায় ঈদের সময় এ সড়কে চাপ বাড়ে, তবে এবার এখন পর্যন্ত স্বস্তির চিত্রই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

মো. নাজমুল হাসান/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রাঈদের ছুটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

ঈদে নেই বাড়তি ভাড়া, স্বস্তিতে বাড়ি ফেরা

মহাখালী বাস টার্মিনালঈদে নেই বাড়তি ভাড়া, স্বস্তিতে বাড়ি ফেরা

ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা