টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মাঠে দাঁড় করিয়ে রাখা গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুলাল হোসেন চকদার তার দলীয় লোকজন নিয়ে কয়েড়া আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে ইফতার পার্টিতে অংশ গ্রহন করে। ইফতার চলাকালীন সময়ে কে বা কারা তার ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে সটকে পড়ে।
দুলাল হোসেন চকদার বলেন, আমি ইফতার করার সময় খবর পাই আমার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।গাড়িটি সম্পূর্ন ভাবে পুড়ে যায়।
বিজ্ঞাপন
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন,উপজেলার কয়েড়া নামক স্থানে একটি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরিফুল ইসলাম/এমটিআই