ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি

সাভারে ঈদ যাত্রায় চার কিলোমিটার সড়কের ধীরগতি দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে দেখা যায়নি ঈদে ঘরমুখো মানুষকে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড কোথাও যানজট বা ধীরগতি দেখা যায়নি। তবে নবীনগর-চন্দ্রা সড়কের পলাশ বাড়ি থেকে বাইপাইল ও বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের ধীরগতি রয়েছে।
সাভার পরিবহনের যাত্রী রফিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত সড়কে ভোগান্তিতে পড়তে হয়নি। নবীনগরের পর থেকে সড়কে কিছুটা গাড়ির ধীর গতি রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ইতিহাস বাসের চালক ইসমাইল হোসেন বলেন, সড়কের পরিস্থিতি ভালো। চন্দ্রা ও পশালবাড়িতে সড়কের ধীরগতি রয়েছে। তবে দীর্ঘ সময় যাত্রী নিয়ে বসে থাকতে হয়নি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা সড়ক স্বাভাবিক রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/আরকে