সাভারে ৭ কিলোমিটার সড়কে যানজট

সাভারে ঈদযাত্রায় ৭ কিলোমিটার সড়কের যানজট দেখা দিয়েছে। তবে দীর্ঘ যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে যানজটের এ চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে সিএনবি সড়কে ৩ কিলোমিটার সড়কে ধীরগতি ও ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রা থেকে জিরানি পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে যানজট হলেও গাড়ির ধীরগতিতে চলছে। এছাড়া নবীনগর-চন্দ্রা সড়কে কিছু অংশে যানজট রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/এসএইচএ