ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত

নওগাঁর রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও হেলপার ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত আরেক হেলপার হলেন- চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রানীনগর থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর নিয়ে তিনজন আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করে।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘটনা শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
মনিরুল ইসলাম শামীম/আরএআর