কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৭

কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এখনও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম থেকে আসা একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
আরিফ আজগর/এমএসএ