নোয়াখালীর চাটখিলে বাসের সংকট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছিল। এ সময় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।
তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এসএইচএ
