বিজ্ঞাপন

‘তেল নাই’ লেখা পাম্পে মজুত ২৫০০ লিটার

দ্বিতীয়বার তেল নিতে গিয়ে জরিমানা গুনলেন ৭ হাজার টাকা

অ+
অ-
দ্বিতীয়বার তেল নিতে গিয়ে জরিমানা গুনলেন ৭ হাজার টাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ‘তেল নাই’ লেখা একটি পেট্রোল পাম্পে  অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার  শিবগঞ্জ উপজেলায় পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় ২ হাজার ৫শ লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও মজুত তেল বিপণনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুত রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে তাদের দুইজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুতকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতি জনকে ২০০ টাকার তেল হিসেবে বিপণন করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া এর আগে জেলার গোমস্তাপুর উপজেলায় তেল নাই লিখা পাম্পে অভিযান চালিয়েছিল গোমস্তাপুর উপজেলা প্রশাসন।

আশিক আলী/এসএইচএ 

বিজ্ঞাপন