বিজ্ঞাপন

মৌলভীবাজারে এক হাজার পানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

অ+
অ-
মৌলভীবাজারে এক হাজার পানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত দেব নামে এক খাসিয়ার সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত অন্তত দেব বলেন, শনিবার দিবাগত রাতে আমার প্রায় ১ হাজার পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে গিয়ে দেখতে পাই, আমার প্রায় সব পান গাছ মধ্যখানে কাটা। পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের পথ ছিল। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এ পানগাছগুলো কেটেছে, তা আমি জানি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করব। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা অনন্ত দেবের ১ হাজার পান গাছ কেটে দিয়েছে। এতে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

এম ইসলাম/এসএইচএ