বিজ্ঞাপন

জামালপুরে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

অ+
অ-
জামালপুরে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুরের মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এ নির্দেশ দেন।

কারাগারে নেওয়া নেতাকর্মীরা হলেন-  মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একে এম হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি, শহর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লাজু।

এছাড়াও অন্যান্য কর্মীরা হলেন- ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি, শাহীনুর, ছলোমিয়া, আব্দুল হামিদ মেম্বার, রুবেল, সালমান, এসডি রুবেল, আবুহক।

বিজ্ঞাপন

মামলার আসামি পক্ষের আইনজীবী বজলুর রহমান ঢাকা পোস্টকে জানান, আসামিদের বিভিন্ন অপরাধ যেমন মিছিল করা, মারামারি করা এবং বিস্ফোরক পদার্থ পাওয়া দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলায় আজ ১৯ জন আসামি আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এসএইচএ