বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ+
অ-
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার লালমাইয়ের দত্তপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায়  মোটরসাইকেল আরোহী মো. সুমন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় লালমাই উপজেলার দত্তপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. সুমন লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের ফরিদ আহমেদের ছেলে। লাকসাম রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে দত্তপুর রেলক্রসিং পার হচ্ছিলেন সুমন। এসময় মুহূর্তেই দ্রুতগতির একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জসীম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি ট্রেন মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। তবে ট্রেনটি ঠিক কোনটি ছিল সেটি এখনও জানা যায়নি। পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর সকল তথ্য জানাতে পারব। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরিফ আজগর/এসএইচএ