ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকার শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) দুপুরে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
এর আগে রোববার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকা থেকে ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত দিয়ে পাচার করা শাড়িগুলো বাংলাদেশ অংশের রামখানা নাগরাজ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছিল। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং তিনটি প্যান্টের থান জব্দ করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত পণ্য কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএন
