বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা বার নির্বাচন

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

অ+
অ-
বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউএলএফ) এর নিরঙ্কুশ বিজয় হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে এ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির মূল ভবনের ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাড. অশোক কুমার সাহা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি ও জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এ টি এম মোস্তফা ৮৮ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৭৪ ভোট।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে বিএনপি ও জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট পেয়ে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিপ্লব কুমার রায় ৭৩ ভোট পেয়েছেন।

সহ-সম্পাদক পদে বিএনপি ও জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ও রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. আরব আলী ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মলিত আইনজীবী ঐক্য পরিষদের এম এম শাহরিয়ার জামান রাজিব ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন- সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের আব্দুল্লাহ আল আমান ১৫৫, মো. ওলিউল্লাহ শিকদার (চঞ্চল) ১৩৪, মো. মোশারফ হোসেন ১২১, মো. হান্নান আহমেদ ১১২ ও জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. শরিফুল ইসলাম ১১২।

বিজ্ঞাপন

বার অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাড. অশোক কুমার সাহা বলেন, এবারের নির্বাচনে ২১৪ জন ভোটারের মধ্যে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নবনির্বাচিতরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় রাজবাড়ীর আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ