বিজ্ঞাপন

মাদারীপুরে ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অ+
অ-
মাদারীপুরে ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে। তিনি পিকাপভ্যান চালক ছিলেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় সমাদ্দার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকাপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকাপচালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহাদুজ্জামান/এমএন

বিজ্ঞাপন