বিজ্ঞাপন

৪ বছরের ছেলেকে হত্যার পর ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী

অ+
অ-
৪ বছরের ছেলেকে হত্যার পর ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী

পাবনার আটঘরিয়ায় নিজের চার বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিযুক্ত মা রিমা খাতুন(২৫)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভরতপুর গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী টুটুলের স্ত্রী রিমা খাতুন তার স্বামীর অবর্তমানে দুই বছর ধরে এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত। ‎এ ঘটনা বাড়ির লোকজনের মাঝে জানাজানি হলে ইতিপূর্বে রিমা ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর এমন করবে না- প্রতিশ্রুতি দিয়ে ভালোভাবে সংসার করে আসছিল। ‎হঠাৎ করে ঘটনার আগের দিন পুনরায় বাড়ির লোকজন রিমার মোবাইলে ওই যুবকের ছবি ও কথোপকথন দেখে ফেলে। এ নিয়ে ক্ষোভে রিমা নিজের সন্তানকে রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। 

‎বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে রিমাকে রশি থেকে নামিয়ে থানায় খবর দিলে ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মরদেহ মায়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠান এবং রিমাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে তারা আইননুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

‎নিহত তাওহীদের দাদি রহিমা তার পুত্রবধূর এই অপকর্মের জন্য ফাঁসির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‎রাকিব হাসনাত/আরএআর

বিজ্ঞাপন