নরসিংদীর বেলাবতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেল তেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সম্পর্কে তারা বাবা-ছেলে।
বিজ্ঞাপন
১ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেল তেলসহ বাবা- ছেলেকে গ্রেপ্তার করা হয়; এরা হলেন, রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার সাহাদ মিয়ার ছেলে মো: রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই তেলের মজুদ রয়েছে— এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানের ভেতর থেকে ড্রাম ভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদি হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
বিজ্ঞাপন
আমিনুর রহমান সাদী/এসএমডব্লিউ
