হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
আরও বলেছেন, উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং রেল যোগাযোগ দ্রুত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করছে বিজিবি।
বিজ্ঞাপন
এআর/এসএমডব্লিউ
