বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নতুনবাজারে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাসিরনগরের পূর্বভাগ নতুনবাজারে সেলিম স্টোর নামে একটি মুদিমালের দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। এ সময় দোকানে অবৈধভাবে ২৬টি ড্রামে মজুদ করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে সংকট তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

মো. জুয়েল রহমান/এসএমডব্লিউ

বিজ্ঞাপন