বিজ্ঞাপন

আসিফ মাহমুদের নেতৃত্বে চরমোনাই মাহফিলে এনসিপির প্রতিনিধি দল

অ+
অ-
আসিফ মাহমুদের নেতৃত্বে চরমোনাই মাহফিলে এনসিপির প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে চরমোনাই মাহফিলে অংশ নিতে দরবারে পৌঁছেছেন এনসিপির নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

জানা গেছে, ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। বয়ান শেষে এনসিপির প্রতিনিধি দল তার সঙ্গে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময় করেন।

এ সময় ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা দিনব্যাপী চরমোনাইতে অবস্থান করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরএআর