বিজ্ঞাপন

ফরিদপুরে মজুতের উদ্দেশে ৩২০ লিটার ডিজেল ক্রয়, যুবককে জরিমানা

অ+
অ-
ফরিদপুরে মজুতের উদ্দেশে ৩২০ লিটার ডিজেল ক্রয়, যুবককে জরিমানা

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল ক্রয় করে মজুত করার অভিযোগে মো. মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সালথা মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন মিকাইল নামে এক যুবক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী ওই যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, “একটি চক্র জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক নজরদারি রাখছে। আজ একজন ৩২০ লিটার ডিজেল ক্রয় করে মজুদ করার জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ওই তেল জব্দ করা হয়। পাশাপাশি তেল মজুদ করার অভিযোগে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

বিজ্ঞাপন

জহির হোসেন/এসএমডব্লিউ

বিজ্ঞাপন