বিজ্ঞাপন

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

অ+
অ-
টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছা. নিসা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা চারজন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে মৃত এবং অপর দুইজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

আরিফুল ইসলাম/এএমকে

বিজ্ঞাপন