বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা

চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা খেল বাস, নিহত ৩

অ+
অ-
চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা খেল বাস, নিহত ৩

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস চলন্ত অবস্থায় চাকা ফেটে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি ওভারব্রিজের ডিভাইডারে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপর উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে কাজ চলছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

মো. নাজমুল হাসান/এএমকে