লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মৃত ভাতিজা আখতারুজ্জামান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার হওয়া চাচা মতিন জমির আলীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাতিজা আখতারুজ্জামানের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে চাচা মতিন ও মনিরুজ্জামানের। এরই জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার উপর হামলা চালান। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত মতিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদেরর গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএইচএ
