মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ২০ বসতবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় বসতবাড়ি। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুরে চলে এই সংঘর্ষ।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের হাবিব হাওলাদার ও সামচু সরদারের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। এতে অন্তত ৩০টি দোকান ও বসতবাড়িতে চলে লুটপাট-ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয় অন্তত ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচএ
