বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য আগামীকাল শনিবার (৪ এপ্রিল) ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে জানানো হয়, জরুরি কাজের জন্য শনিবার ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়, নবীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
এছাড়া গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এছাড়া নোটিশে আরও বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।
খাইরুল ইসলাম/এসএইচএ
