বিজ্ঞাপন

চাঁদপুরে ৩৫০ লিটার ডিজেল জব্দ,আটক ১

অ+
অ-
চাঁদপুরে ৩৫০ লিটার ডিজেল জব্দ,আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মজুত করা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। ডিজেল মজুতের দায়ে  মো. হাসান(৩০)নামের এক ব্যবসায়ীকে আটকও করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয় এই ডিজেল। মো. হাসানকেও গ্রেপ্তার করা হয় সে সময়।

খোঁজ নিয়ে জানা যায়, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে তেলসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব  বলেন, “যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আনোয়ারুল হক/এসএমডব্লিউ

বিজ্ঞাপন