বিজ্ঞাপন

কৃষিতে উৎপাদন বাড়তে খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার : বিমানমন্ত্রী

অ+
অ-
কৃষিতে উৎপাদন বাড়তে খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন,  কৃষকদের আবাদকৃত কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও খাল পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে। কৃষিতে উৎপাদনে বৃদ্ধি করতেই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাজৈর এলাকায় ধলেশ্বরী নদীর উপর ৪৭ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৮ টাকা ব্যয়ে ৩৩৬.৪০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, খালগুলোকে খনন করা হলে কৃষকরা অনেক উপকৃত হবে। ফসল উৎপাদন করতে হলে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়, আর সেই পানিই কৃষকেরা খাল থেকে সেচের মাধ্যমে সহজেই নিয়ে জমিতে দিতে পারবেন। আমাদের জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয় হবে এবং কৃষকেরা তাদের উৎপাদন বাড়াতে পারবে। 

মন্ত্রী বলেন, রাজৈর খেয়াঘাটের উপর এই সেতুর কাজ বাস্তাবয়ন হয়ে আশপাশের কয়েক লাখ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থা সহজের পাশাপাশি কৃষি উন্নয়ন ও অর্থ সাশ্রয় হবে জনগণের। এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলে বদলে যাবে মানুষের জীবনমান। কৃষকেরা কম খরচে তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই পরিবহন করতে পারবে। সেতুটির মাধ্যমে জেলার দৌলতপুর, ঘিওর ও টাঙ্গাইলের নাগরপুরসহ কয়েকটি অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি বয়ে আনবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম পুরোহিতদের বেতন ভাতা দেওয়া শুরু করেছেন। পহেলা বৈশাখ থেকেই কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, কোনো নেতাকর্মীর কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলে ওই এলাকায় আর উন্নয়ন করা হবে না। এলাকায় উন্নয়ন করতে হলে আপনাদের সহযোগিতা করতে হবে। যেকোনো এলাকার উন্নয়ন হলে ওই এলাকার অর্থনেতিক অবস্থার উন্নতি ঘটবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মোহাম্মদ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোহেল হোসেন/এসএইচএ